About me
মো:আমিনুল ইসলাম শাহিন, ফাউন্ডার ও পরামর্শদাতা, শাহিন’স হেল্প লাইন । তিনি একাধারে একজন এসএমই বিজনেস লিগ্যাল ডকুমেন্টেশন বিশেষজ্ঞ, লেখক, প্রশিক্ষক এবং মেন্টর । তিনি সর্বদা তার সমস্ত দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়ে কাজ করার চেষ্টা করেন । উনার বিভিন্ন সময়ে বাংলাদেশের ৪০টিরও বেশি জেলায় প্রশিক্ষণ প্রদান করার অভিজ্ঞতা রয়েছে । এই সকল কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশে এসএমই ব্যবসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সামগ্রীর অভাব দেখতে পান, তাই তিনি তাদের জন্য ৩টি ব্যবসা-সংক্রান্ত বই লিখেছেন, বিভিন্ন ব্লগ, অডিও, ভিডিও তৈরি করেছেন এবং আরও কাজ করে চলছেন এবং এই ভিডিও কোর্স তারই একটি অংশ মাত্র । এই কাজগুলো শুধু তার জন্য একটি পেশা নয়, এই কাজগুলো তার জন্য একটি আবেগ যার মাধ্যমে তিনি ব্যবসায়ীদের স্বপ্নকে বাস্তবায়িত করতে ভূমিকা রাখতে চান।